Breaking News

সাতক্ষীরায় পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা 

Spread the love

নিজস্ব প্রতিনিধি :

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কনফারেন্স রুমে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমানের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সপেক্টর প্রকৌশলী মাসুম বিল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ননটেক সিদ্দিক আলী ও প্রকৌশলী জগন্নাথ পাল প্রমুখ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. নাজির উদ্দিন। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন  পলিটেকনিক ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের ইনস্ট্রাক্টর রফিকুল ইসলাম।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com