
নিজস্ব প্রতিনিধি: সংবাদ সংগ্রহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন পাটকেলঘাটা সাংবাদিক আব্দুল মোমিন। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা- খুলনা মহাসড়কের ত্রিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি আহত অবস্থায় সাতক্ষীরার একটি বেসরকারি হসপিটাল ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। আব্দুল মোমিন পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রূপালী বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি।
আহত আব্দুল মোমিন জানান, দুপুরে তিনি সংবাদ সংগ্রহের জন্য সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ৩০ মাইল এলাকার পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরায় পাঠায়।
আব্দুল মোমিনের ভাই আব্দুল মতিন জানান, বর্তমানে ভাই আব্দুল মমিন ডাক্তার হাফিজুল্লাহর তত্ত্বাবধানে রয়েছেন। তার ডান পায়ে দুই হাড় ভেঙে গেছে। অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমন অবস্থায় সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
