Breaking News

শ্যামনগরে ভীমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

Spread the love

রঘুনাথ খাঁঃ ভিমরুলের কামড়ে সামছুর গাজী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে।
মৃতের চাচাতো ভাই আজু জানান, বড় ভাই সামছুর গাজী বৃহস্পতিবার সকালে সেজি বাগানে গিয়েছিলো সেজি গাছের আঠা আনতে। কারণ তার পায়ে ব্যথা ছিল। সেজির আঠা দিয়ে পায়ে জাপ দিলে ব্যথা ভালো হয়। কিন্তু সে জানতো না সেখানে ভীমরুলের চাক ছিলো। সেজি গাছের গায়ে হাত দিতেই হঠাৎ করে চাক থেকে ভীমরুল বেরিয়ে তার সারা শরীরে কামড় দেয়। তারপরে বাড়িতে এসে গ্রাম্য ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেয়। কিন্তু গ্রাম ডাক্তার তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। কালকে না গিয়ে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালে নেওয়ার জন্য আম্বেুলেন্স তোলার সময় তিনি মারা যান। যাবে বলে বের হচ্ছিলো তখন মারা যায়।
কৈখালী ইউন্য়িন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

About dainiksatkhira24

Check Also

গাবুরায় খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ

Spread the loveশ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com