Breaking News

যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে নারী শ্রমিক ধর্ষনের শিকার, দুই ধর্ষক আটক

Spread the love
যশোর প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী শ্রমিক ধর্ষনের শিকার হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী শ্রমিক ধর্ষনের শিকার হন।নির্যাতনের ওই নারী নওয়াপাড়ার জেজেআই জুট মিলে শ্রমিকের কাজ করেন। শনিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষনের ঘটনায় জড়িত থাকায় দুই জনকে আটক করেছে।
আটকৃকতরা হলেন- মণিরামপুর উপজেলার দক্ষিণ আলী মনোহরপুর গ্রামের আব্দুল হালিম সরদারের ছেলে সাঈদ হোসেন (২৪) এবং একই গ্রামের হাদিউজ্জামানের ছেলে হাবিবুল্লাহ (২৩) নির্যাতনের শিকার ওই নারী শ্রমিক জানান, ঘটনার দিন বিকেলে বিকাশে টাকা পাঠাতে কালীবাড়ি মোড়ে যান।
সেখানে মিলে যাতায়াতের সুবাদে পূর্ব থেকে পরিচিত বাসের (শ্রমিক বহনকারী বাস) হেলপার সবুজ হোসেনের সাথে দেখা হয়। স্থানীয় সোহান নামের এক ভ্যানযোগে সুবজ হোসেন ও ওই নারী তাদের বন্ধু ইমরানের সাথে দেখা করতে যাওয়ার পথিমধ্যে মনোহরপুর কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছুলে অভিযুক্ত দুই ধর্ষক হালিম সরদার ও হাবিবুল্লাহ তাদের গতিরোধ করে।
এসময় দুই ধর্ষক ওই নারী ও সুবজ হোসেনকে অনৈতিক কাজের অভিযোগ তুলে মোটা অংকের টাকা দাবি করে। এরপর সবুজকে সাথে নিয়ে হাবিবুল্লাহ টাকা আনতে যায়। টাকা না পাওয়া পর্যন্ত ওই নারী শ্রমিককে আটকে রাখে সাঈদ হোসেন। হাবিবুল্লাহ ফিরে এসে রাত সাড়ে ১০টার দিকে ওই নারীকে নিয়ে একই গ্রামের সামাদ হোসেনের বাগানে নিয়ে হালিম সরদার ও হাবিবুল্লাহ ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুই ধর্ষককে খুঁজতে থাকে। পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে দুই ধর্ষককে আটক করে।
নেহালপুর ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজন আটক হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

About dainiksatkhira24

Check Also

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

Spread the loveরুকুনুজ্জামান:দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com