
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা শহরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত “ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে সাতক্ষীরায় মানবাধিকার লঙ্ঘন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় পুরাতন সাতক্ষীরার জেলা জামায়াত অফিসের অডিটোরিয়ামে এ সেমিনার হয়। এতে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন।
সেমিনারে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী দুঃশাসনের সময়ে তাদের ওপর নানাভাবে নির্যাতন চালানো হয়েছিল। ২০১৩ সালে কালীগঞ্জ সরকারি কলেজ শিবিরের তৎকালীন সভাপতি আমিনুর রহমান জানান, ওই সময়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়।
জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল গফুর বক্তব্যে বলেন, তৎকালীন সময়ে শিবিরের বহু নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। তিনি বর্তমান সরকারের কাছে সেই সময়ের নির্যাতনকারীদের বিচার দাবি করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন শহর ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আল মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেহেদি হাসান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
