Breaking News

বিতর্কিত চুম্বন দৃশ্য দিয়ে আলোচনায় অন্যা সিং

Spread the love

বিনোদন ডেস্ক: ‘দ্য ব্যা***ডস অব বলিউড’র দখলে এখন বি-টাউন। নেটফ্লিক্সের এই সিরিজ নিয়ে মুক্তি পাওয়ার আগে নানা কথা শোনা গেলেও এখন চারদিকে নির্মাতা আরিয়ান খানের জয়জয়কার। সাথে সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের নিয়েও চলছে আলোচনা।সেই আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী অন্যা সিং। সিরিজে তিনি সান্যার চরিত্রে অভিনয় করেছেন, যিনি সিরিজের প্রধান চরিত্রের অভিনেতা লক্ষ্যর ম্যানেজার হিসেবে কাজ করছেন।‘দ্য ব্যা***ডস অব বলিউড’র মূলে রয়েছে এক বহুল আলোচিত তিন ছবির চুক্তি—যা কারও জন্য সৌভাগ্যের টিকিট, আবার কারও জন্য দমবন্ধ করা ফাঁদ। মজার বিষয় হলো, অন্যা নিজেও একসময় একই ধরনের চুক্তির ফাঁদে আটকে পড়েছিলেন। তবে সিরিজে তার অভিনয়ের প্রশংসার পাশাপাশি আলোচনায় রয়েছে একটি বিতর্কিত চুম্বন দৃশ্যও।

২০১৬ সালে যশ রাজ ফিল্মস তাকে নতুন মুখ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। তিন ছবির চুক্তিতে সইও করেছিলেন, ২০১৭ সালে আদার জৈনের বিপরীতে মুক্তি পায় তার প্রথম ছবি ‘কয়েদি ব্যান্ড’। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

প্রায় এক দশক শিল্পে সক্রিয় থাকলেও তাকে দেখা গেছে ছোটখাটো ভূমিকায়—যেমন ‘খো গয়ে হাম কাহাঁ’ কিংবা সাম্প্রতিক ‘স্ত্রী ২’-এ।

‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এর সাফল্যের পর আবারও আলোচনায় এসেছেন তিনি। সিরিজে নিজের অভিনয় এবং দর্শক প্রতিক্রিয়া নিয়ে অন্যা বলেন, ‘আমি অভিভূত। সবকিছুই এখন পর্যন্ত দারুণ। খুব ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। অনেকে আমাকে চুম্বনের দৃশ্যটি নিয়ে প্রশ্ন করেছেন। মোটের ওপর দর্শকেরা বেশ মজা পেয়েছেন, হাসি পেয়েছে তাদের। আমি ভীষণ খুশি।’

দৃশ্যটি মজাচ্ছলে তুলে ধরা হলেও অভিনেত্রী মনে করেন, সংবেদনশীল বিষয় তুলে ধরার জন্য এটাই ভালো উপায়। তার ভাষায়, ‘কমেডি অনেক সময় বার্তা পৌঁছে দেওয়ার সেরা মাধ্যম। সরাসরি বলা যায়, কিন্তু সেটা সেভাবে গ্রহণ হয় কি না, সন্দেহ আছে। হাস্যরসের ভেতর দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সহজভাবে বলা যায়। এতে কারও ক্ষতি হয় না, আবার মানুষও ভালোভাবে গ্রহণ করে। এটা আসলে ব্যক্তিগত পছন্দ এবং সেই পছন্দকে সম্মান জানানো জরুরি।’

সাক্ষাৎকারে এই তরুণ অভিনেত্রী স্বীকার করলেন, দৃশ্যটি শুট করার আগে তিনি বেশ নার্ভাস ছিলেন। কয়েকবার পরিচালক আরিয়ান খানকে জিজ্ঞেসও করেছেন, দৃশ্যটি আদৌ দরকারি কি না।

তার সহশিল্পী ছিলেন এক জুনিয়র আর্টিস্ট, যিনি আগে কখনো ক্যামেরার সামনে এমন দৃশ্যে কাজ করেননি। সেই নার্ভাস সহশিল্পীকে সামলাতে গিয়েই নাকি তার ভয়টা কেটে যায়- এমনটাই ধারণা অভিনেত্রীর।

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com