Breaking News

বাসায় ঢুকে নায়িকা ববির সোনা-দানা নিয়ে গেল চোর

Spread the love

ডেস্ক রিপোর্ট : ঢালিউডের গ্ল্যামার গার্ল ইয়ামিন হক ববির বাসায় ঘটেছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। ফাঁকা বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে চোরচক্র। গত মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা, পূর্ব মনিপুরে নায়িকার নিজস্ব ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটে।

এই চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক। তিনি জানান, চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনায় ইতিমধ্যেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ববির মা বর্তমানে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন এবং তার বোনেরা সবাই থাকেন অস্ট্রেলিয়াতে। ফলে বাসায় ববি একাই থাকতেন। গত ২৫ মে নতুন একটি প্রজেক্টের শুটিংয়ের কাজে ববি বাড়ি থেকে বের হন। এরপর মঙ্গলবার রাতে তার গৃহপরিচারিকা মোবাইল ফোনে ববিকে বাসায় চুরির বিষয়টি জানান।

খবর পেয়ে শুটিং স্পট থেকে দ্রুত নিজের বাসায় ছুটে আসেন এই গ্ল্যামার কন্যা। ঘরে ঢুকে তিনি দেখতে পান তার শোবার ঘরের তিনটি আলমারির মধ্যে একটির দরজা খোলা এবং পুরো ঘর লণ্ডভণ্ড। বেডরুমের জানালা ও বারান্দার দুটি গ্রিল কেটে চোর ভেতরে প্রবেশ করেছিল। চোরচক্র তার ঘরের সব মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছে।

বাসা থেকে খোয়া যাওয়া মালামালের হিসাব করে দেখা গেছে, চোরেরা প্রায় কোটি টাকার মালামাল নিয়ে গেছে। যার মধ্যে রয়েছে ৩০ লাখ টাকা মূল্যের ৫ জোড়া স্বর্ণের চুড়ি, ১০ লাখ টাকার ৭ জোড়া কানের দুল, ৩ লাখ টাকার ৩টি নেকলেস, ২ লাখ টাকার ৮টি লকেট, ২৮ লাখ টাকার ১২টি স্বর্ণের চেইন, আড়াই লাখ টাকার ৭টি ডায়মন্ডের নাকফুল, ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ৫টি দামী হাতঘড়ি এবং ড্রয়ারে থাকা নগদ ৬ লাখ টাকা। সবমিলিয়ে আনুমানিক ৮৫ লাখ ৭০ হাজার টাকার সম্পদ ও নগদ অর্থ চুরি হয়েছে।

হঠাৎ এই বড় ধাক্কায় বেশ বিপর্যস্ত হয়ে পড়েছেন নায়িকা ববি। তিনি জানান, মা হজে থাকায় এবং বোনেরা দেশের বাইরে থাকায় তিনি শুটিংয়ের প্রয়োজনে বাসা খালি রেখে গিয়েছিলেন। কিন্তু চোরেরা সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। চুরির ঘটনা জানার পরপরই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন এবং পুলিশ প্রশাসন তাকে দ্রুততম সময়ের মধ্যে চোর শনাক্ত ও মালামাল উদ্ধারের আশ্বাস দিয়েছে।

About dainiksatkhira24

Check Also

গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা

Spread the loveবিনোদন ডেস্ক: কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এই সুখবর সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com