Breaking News

বন্ধ হতে পারে তিন বছরে জার্মান নাগরিকত্ব পাওয়ার সুযোগ

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
তিন বছরে জার্মান নাগরিকত্ব পাওয়ার সুযোগ বন্ধে নতুন আইন তৈরি করতে যাচ্ছে জার্মানি। বুধবার জার্মান মন্ত্রিসভায় বৈঠকে নাগরিকত্ব আইন বিষয়ক খসড়া প্রস্তাব উপস্থাপন করার কথা রয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডটের।
এই খসড়া প্রস্তাবে তিন বছর জার্মানিতে অবস্থান এবং উচ্চপর্যায়ে ভাষা দক্ষতা থাকলে জার্মান নাগরিকত্বের দ্রুত পন্থাটি রদ করার কথা উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার বলেছেন, এই ‘এক্সপ্রেস নাগরিকত্ব’ আমরা বন্ধ করবো। জার্মান নাগরিকত্ব একটা ইন্টিগ্রেশন পদ্ধতির মধ্য দিয়ে গিয়ে তারপর মেলে, একেবারে গোড়াতে নয়।

তিনি বলেন, জার্মানিতে জীবনযাপনে অভ্যস্ত হওয়া ও এখানকার সমাজে মিশতে পারার জন্য তিন বছর যথেষ্ট কোনও সময় নয়।

বর্তমান আইনি কাঠামো অনুযায়ী, স্বাভাবিক সময়ে জার্মানিতে বসবাস করা বিদেশি নাগরিকরা দেশটিতে পাঁচ বছর একটানা অবস্থান করলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। যদিও এর আগে দেশটিতে এই সময়সীমা আট বছর ছিল।

About dainiksatkhira24

Check Also

‘নতুন প্রযুক্তিতে’ হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ ‘নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com