Breaking News

পুলিশ সুপারের সাথে নবনির্বাচিত ক্রিকেট আম্পায়ার্স কমিটির সৌজন্য সাক্ষাৎ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন পরবর্তী সংগঠনটির সভাপতি ও জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ।শুক্রবার(২৮ নভেম্বর) রাতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত সহ-সভাপতি খন্দকার কবির হাসান দিপু, সাধারণ সম্পাদক মো.লুৎফর রহমান সৈকত, যুগ্ম সম্পাদক জি এম সাইফুল ইসলাম বাপ্পি, কোষাধ্যক্ষ শেখ আখেরুজ্জামান তাপস, দপ্তর সম্পাদক সঞ্জিব কুমার ব্যানার্জী,কার্যকরী সদস্য মো.ফিরোজ রহমান,মো. আরিফ হোসেন জেম, জিয়াউর রহমান সবুজ, শেখ দারুজ্জামান রুবেল, এস এম হাবিবুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও এসোসিয়েশনটির সিনিয়র সদস্য মীর তাজুল ইসলাম রিপন,নুরুল হাসান সুমন প্রমুখ।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com