
নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার দেবহাটায় চর বালিথা মুনস্টার তরুণ সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে সভাপতি মো. জামাত আলী ও সম্পাদক মো.রমজান আলী জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)সন্ধ্যায় ভোট গননা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মো.খলিলুর রহমান।দেবহাটার চর বালিথা মুনস্টার তরুণ সংঘের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি পদে মো.জামাত আলী ১৫৮ ভোট পেয়ে জয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.রফিকুল শেখ পান ১৫০ ভোট। সহ-সভাপতি পদে মো.শরিফুল ইসলাম মিলন ১৬০ ভোট।নিকটতম প্রার্থী মো.আকবর আলী পান ১৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মো.রমজান মোড়ল পেয়েছেন ১৭৪ ভোট।প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো.জাহাঙ্গীর হোসেন পান ১৩৬ ভোট। যুগ্ম সম্পাদক পদে মো.শফিকুল ইসলাম ১৮৬ ভোট ও অপর প্রার্থী মো.কামরুল ইসলাম পান ১১৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো.সাইফুল ইসলাম পেয়েছেন ২০৩ ভোট।তার অপর প্যানেলের মো.ছালাম গাজী পান ১০২ ভোট।কোষাধ্যক্ষ পদে গ্রাম্য ডাক্তার মো.ফেরদাউস বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্রীড়া সম্পাদক পদে মো.মোখলেছুর রহমান পেয়েছেন ১৬০ ভোট।আর মো.রবিউল ইসলাম পান ১৪৬ ভোট এবং প্রচার সম্পাদক পদে শাহারুল হোসেন ১৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.শহিদুল ইসলাম পান ১৫০ ভোট। এর আগে সকাল ৮টা থেকে উৎস মুখোর পরিবেশে চর বালিথা মুনস্টার তরুণ সংঘের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটারা তাদের ভোট প্রদান করেন।বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ৩২২ জন মধ্যে ৩১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।ভোট গ্রহণ শেষে গননা শুরু হয়।গননা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা। চর বালিথা মুন স্টার তরুণ সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ এর ৮ পদের বিপরীতে দু’টি প্যানেলে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।তার মধ্যে কোষাধ্যক্ষ পদে গ্রাম্য ডাক্তার মো.ফেরদাউস বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।ভোটে প্রধান নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালন করেন আলহাজ্ব মো. খলিলুর রহমান।নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মো.এবাদুল সানা ও মো.সিরাজুল ইসলাম। এছাড়া ভোট গ্রহণের দ্বায়িত্বে ছিলেন এল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রেজাউল হক ও চর বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা খলিলুর রহমান। ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
