দেবহাটায় মাসুদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী: গ্রেফতারের দাবিতে পোস্টার ও লিফলেট বিতরণ

Spread the love

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নওয়াপাড়ার ইউনিয়নের কামটা গ্রামের মাসুদ রানার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী ।তাকে গ্রেফতারের দাবিতে গাজিরহাট বাজারে দেওয়ালে, দেওয়ালে,পোস্টার ও লিফলেট বিতরণ করেছে স্থানীয়রা। ভুক্তভোগী কামটা গ্রামের রুহুল আমিন জানান, মাসুদ রানা একজন আওয়ামীলীগের দোষর, মাদক ব্যবসায়ী এবং মানব পাচার কারী । তার রয়েছে এলাকায় সন্ত্রাসী বাহিনী। সে অস্ত্র সহ একাধীক মামলার আসামি । বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে গত ৪ অক্টোবর ২০২১ তারিখে rab- ৬ তাকে ৩ শত ১৮ পিচ ভারতীয় সিম সহ আটক করে। তারপরও থেমে থাকেনি তার এই অবৈধ ব্যবসা। এই অবৈধ ব্যবসা পরিচালনা করে মাসুদ রানা এখন কোটি কোটি টাকার অর্থ সম্পদ গড়ে তুলেছে। তার এই অবৈধ কর্মকান্ডের কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভাবে হামলা ও মামলা দিয়ে হয়রানি করাই ছিল তার কাজ। সম্প্রতি দেবহাটা থানায় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়েছে। মাসুদ বর্তমানে আত্মগোপন থেকে তার বাহিনী দিয়ে আবারো আমাকে হয়রানি করে চলেছে। রুহুল আমিন আরও জানান তার বাবা চাচা ও দাদার পৈত্রিক সম্পত্তি থেকে ক্রায় ক্রিত ১৪ শতক জমি এবং চাচাদের এয়াজ সূত্রে পাওয়া জমিতে দীর্ঘ ২০ বছর জাবত পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। কিন্তু ঐ জমিতে নজর পড়ে মাসুদ রানার। এরপর রামনাথপুর মৌজার ৫০৪, ৫০৫ দাগের ৫৫ শতকের মধ্যে ২০ শতক জমি আমার তিন চাচা মুক্তার গাজি, হাসান গাজী, আরশাদ গাজীর কাছ থেকে ক্রায় করে মাসুদ ।এরপর ক্ষমতার অপব্যবহার করে মাসুদ বাহিনী জোর পূর্বক আমার বসতবাডিতে ঢুকে আমাকে মারপিট করে। আমি গুরুতর আহত হলে মাসুদ বাহিনী আমার বাড়িতে লুটপাট, চালিয়ে অগ্নিসংযোগ করে। এসময় তারা বাড়িতে থাকা স্বর্ণালংকার, নগত অর্থ লুট করে নিয়ে যায়। তাদের হামলাম আমি গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেই। এ ঘটনায় আমার স্ত্রী মাসুদ বাহিনী বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি চলমান আছে। সম্প্রতি আমার পুকুর থেকে আমি মাছ ধরতে গেলে আবারও মাসুদ রানা বিভিন্ন ভাবে আমার বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এ হয়রানির হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষে কামনা করছি।

About dainiksatkhira24

Check Also

দেবহাটায় পানি কমিটির সভায় জলাবদ্ধতা দূর, টিআরএম চালু ও সরকারি খাল খননের দাবি

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন :স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com