তালায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী দম্পতিসহ গ্রেপ্তার ৪

Spread the love

জহর হাসান সাগর: গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার দলুয়া বাজারে অভিযান চালিয়ে ৩ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৪ জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—তালার টিকারামপুর গ্রামের মকবুল গাজীর পুত্র ও খলিষখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিবর রহমান, একই গ্রামের মোহর আলী সরদারের পুত্র ও ইয়াবা কারবারের হোতা হিসেবে পরিচিত আর এক্স রানা রাজ ও তার স্ত্রী, এবং হাবিবুর রহমান সরদারের পুত্র সোলাইমান সরদার।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রানা রাজ ও তার স্ত্রী মিলে আজিবর রহমানের সঙ্গে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। বিষয়টি এলাকাবাসীর মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

সেনাবাহিনীর এ সফল অভিযানে মাদক ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে, মাদক কারবারিদের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com