Breaking News

ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার- ৪৩৩

Spread the love

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জন গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে এসময়ে ২৭ টি মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) এই তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।

জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৭ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৪ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৩৬ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৯৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৩৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২২ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৮ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৯ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল, ৩টি চাকু, ১টি বৈদ্যুতিক শক দেওয়া যন্ত্র, ৩টি পরিত্যক্ত গুলি, ১টি মিশুক গাড়ি, ১টি মোটরসাইকেল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

About dainiksatkhira24

Check Also

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

Spread the loveডেস্ক রিপোর্ট: রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com