Breaking News

ছাত্রলীগ কর্মীকে মারপিটের পর পিঠে পাড়া দিয়ে শহর ঘুরাল ছাত্রদল

Spread the love

অনলাইন ডেস্ক:
নাটোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় ছাত্রদলের কয়েকজন তরুণ উচ্চ স্বরে গান বাজাচ্ছিলেন। পায়ের নিচে থাকা ছাত্রলীগ কর্মী বার বার চিৎকার করে ছেড়ে দেওয়ার আকুতি জানালেও উন্মাদনায় মেতে থাকা তরুণেরা তা কর্ণপাত করেননি।

রোববার (২০ এপ্রিল) দুপুরে প্রকাশ্যে নাটোর শহরের কানাইখালি এলাকায় এই ঘটনা ঘটে।

এদিকে ছাত্রলীগ কর্মীকে এভাবে নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) শহরের প্রধান সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ঘোরানো হয়। ফয়সাল নাটোর শহরের কানাইখালি মহল্লার বাসিন্দা এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী। তাকে যারা নির্যাতনকারী তরুণেরা ছাত্রদলের নেতা-কর্মী।

ফয়সাল হোসেন জানান, তিনি দুপুরে শহরের ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়িতে ফিরছিলেন। এসময় ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন তাকে পেছন থেকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। হামলাকারীরা তরুণেরা সবাই নবাব সিরাজউদদৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়েরের অনুসারী।

তিনি বলেন, হামলাকারীরা প্রথমে তাকে সড়ক বিভাজকের ওপর ফেলে বেদরক মারধর করেন। এরপর একটি অটোরিকশায় তুলে নির্মমভাবে নির্যাতন করে শহর ঘুরান। এসময় তিনি মারার কারণ জানতে চাইলে হামলাকারী ছাত্রদল নেতাকর্মীরা বলেন, ‘তুই ছাত্রলীগ করিস কেন?’ পরে ‘আর ছাত্রলীগ করব না’ মর্মে মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন হামলাকারীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে নির্যাতনের পর থেকে ছাত্রদল নেতা নাঈম ও রিমন গা ঢাকা দিয়েছেন। একারণে নির্যাতনের ব্যাপারে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে নবাব সিরাজউদদৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের বলেন, ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের ঘটনাটি তার অগোচরে ঘটেছে। যারা ঘটিয়েছেন, তারা সাধারণ ছাত্র। হামলাকারিদের কাজটি করা ঠিক হয়নি।

তিনি আরো বলেন, স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকতে ছাত্রলীগের নেতাকর্মীরা এর চেয়েও নিষ্ঠুর কর্মকাÐ করেছেন। বিএনপি ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতাকর্মীদের সড়কে ফেলে পৈশাচিক নির্যাতন করেছেন।

ঘটনার পর পরই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন দস্তগির ইসলাম নামের এক তরুণ। সেখানে তিনি নিজেকে ‘মুজিব সেনা’ পরিচয় লিখেছেন, ‘এই বর্বরতা কি ভুলে যাব আমরা? কখনই না। বহু গুণে ফিরিয়ে দেব। নাটোর পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মী কদরের (ফয়সাল) ওপর এই বর্বরতার বিচার একদিন নাটোরের মাটিতেই করব ইনশা আল্লাহ।’

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান বলেন, ছাত্রলীগ কর্মীকে এভাবে নির্যাতনের তিনি জানেন না। কেউ অভিযোগও দেননি। অভিযোগ পেলে তিনি আইনি ব্যবস্থা নিবেন।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com