Breaking News

গোপালগজ্ঞে এনসিপি’র মার্চ টু কর্মসূচি

Spread the love

ডেস্ক রিপোর্ট: ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই কর্মসূচির অংশ হিসেবে এবার গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি।এ বিষয়ে গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের তিনি লিখেছেন, ১৬ জুলাই…মার্চ টু গোপালগঞ্জ।পাশাপাশি, এ দিন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে এই পদযাত্রা নিয়ে পরপর তিনটি পোস্ট দেন। প্রথমটিতে তিনিও নাহিদ ইসলামের মতো একই কথা লেখেন।এরপর নিজের ওই পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরও লেখেন, আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১ টায়।এর কয়েক ঘণ্টা বাদে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষদের উদ্দেশ করে তিনি ফের একটি পোস্ট দেন। তিনি লেখেন, বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন।ফেসবুকে দেওয়া সর্বশেষ পোস্টের শেষাংশে তিনি লেখেন, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে, জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না‌।একইসাথে, গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করবো। গোপালগঞ্জ কোনও ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের, তিনি যোগ করেন।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com