এবার গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় মিললো অস্ত্র-গুলি

Spread the love

ডেস্ক রিপোর্ট:গোপালগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. কে এম বাবরের বাসভবনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় তার বাসার বাথরুমের ফ্ল্যাশ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টা থেকে মধ্যরাত ৩টা পর্যন্ত গোপালগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে জেলা শহরের থানাপাড়া এলাকায় বাবরে বাসভবনে এ অভিযান পরিচালিত হয়। ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অপারেশনের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী।তবে অভিযান চলাকালে ডা. কে এম বাবর বাসায় উপস্থিত ছিলেন না। অভিযানের একপর্যায়ে তার বাথরুমের ফ্ল্যাশের পানি থেকে দেশীয় পাইপ গান ও একটি কার্তুজ উদ্ধার হয়। অভিযানে সেনাবাহিনীর টহলদল ছাড়াও গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযান শেষে সদর থানায় উদ্ধারকৃত অস্ত্র জমা দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা কে এম বাবরের বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে একটি পাইপগান ও একটি পরিত্যক্ত কার্তুজ উদ্ধার করে সদর থানায় জমা করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন বিতর্ক

Spread the love নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com