
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদারকে (৮০) রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুর ২ টায় পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য নাতিপুতি রেখে গেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু মরহুমের কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করেন। এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, এলাকার সুধী ও গুণীজন উপস্থিত ছিলেন। পরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
