অবমুক্ত করা হল ডিবির অভিযানে আটক তক্ষক

Spread the love

শহর  প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের আটক তক্ষক গুলি অবমুক্ত করা হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা পুলিশ লাইনের মাঠে বনকর্মকর্তাদের অবমুক্ত করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে শহরের মাগুরা এলাকা থেকে ২টি তক্ষক সহ ইমাদুল নামে এক যুবকে আটক করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার, মিথুন কুমার সরকার জানান, তক্ষক বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ইমাদুল নামে একজনকে আটক করা হয়।ওই সময়ে তার কাছ থেকে দুটি তক্ষক উদ্ধার করায়।এর পরে জিজ্ঞাসাবাদের জানা যায়, সে বিভিন্ন জায়গায় তক্ষক বিক্রির নামে প্রতারনার মাধ্যে অর্থ হাতিয়ে নিয়েছে।এব্যাপারে বন্যপ্রানী সংরক্ষক আইনে একটি মামলা রজু করা হয়েছে।পরে আদালতের নির্দেশে বন্যকর্মকর্তার উপস্থিতিতে তক্ষক দুটি অবমুক্ত করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বনবিভাগের ভারপ্রাপ্তকর্মকর্তা এস. এম. মারুফ বিল্লাহ, সহকারী বনকর্মকর্তা শফিকুর রহমান, রাহুল হোসেন জেলা গোয়েন্দা পুলিশেের উপ পরিদর্শক (এস আই) পিন্টু লাল দাশ,
সাখাওয়াত হোসেন প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com