Breaking News

সড়ক দূর্ঘটনায় নিহত ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা নাসরিনের স্মরণে দোয়া মাহফিল

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদরের বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় নিহত ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক শামীমা নাসরিনের স্মরণে বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাবু।
এসময় উপস্থিত ছিলেন বৈকারী ইউপির সাবেক মেম্বর আব্দুল খালেক, নিহত শিক্ষিকা শামীমা নাসরিনের স্বামী আব্দুল মজিদ, ভাই আলমগীর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান। মোনাজাতে নিহত শিক্ষিকা শামীমা নাসরিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর সকালে স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে করে বাবার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন শামীমা নাসরিন। তিনি বৈকারী গ্রামের জালালউদ্দীনের মেয়ে ছিলেন। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল মজিদ গুরুতর আহত হন।

About dainiksatkhira24

Check Also

মাত্র ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা:নাগরিক সংলাপে বক্তরা

Spread the loveনিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভা সরবরাহকৃত পানিতে দুর্গন্ধ, ময়লা ও কেচো পাওয়া যায়। এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com