Breaking News

সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

Spread the love

ওমর ফারুক বিপ্লব : জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকাল ৩টায় সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সার্কিট হাউজ মোড়ে এই খাবার বিতরণ করা হয়। সাতক্ষীরা পৌরসভার ৯নং ওর্ডের সভাপতি প্রার্থী ইলিয়াস হোসেন বকুলের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু।এ সময় দুইশত অসহায় দুস্থদের মাঝে এই খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সাবেক যুগ্ন-আহবায়ক আব্দুল আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম,সদর থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সামাদ আলী, শ্রমিক দলের নেতা রেজাউল ইসলাম রেজা, নাসির খান, আজিবারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com