Breaking News

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

Spread the love

মোঃ হাফিজুল ইসলাম :বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকালে সদর উপজেলা জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা কর্মপরিষদ সদস্য জামশেদ আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাৎ হোসেন।এছাড়াও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দিন, মাওলানা আব্দুস সবুর, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান অধ্যাপক সহিদুর রহমান ও সকল উপজেলা কর্মপরিষদ সদস্য ও বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ হাসান, মাষ্টার ইদ্রিস আলম, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান’সহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ইউনিয়ন আমীর ও সেক্রেটারি নায়েবে আমীর উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com