Breaking News

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা বাজারের ব্যবসায়ী আজাহারুল ইসলাম বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান

Spread the love

(সোহাগ) বাঁশদাহা:

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাঁশদহা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজাহারুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

আজাহারুল ইসলাম ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তবে সম্প্রতি তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন।

স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, একজন পরিচিত ব্যবসায়ী ও দীর্ঘদিনের বিএনপি কর্মীর দল পরিবর্তন স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। বিশেষ করে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ভোটারদের মনোভাব ও দলীয় কর্মীদের অবস্থানেও পরিবর্তন আসতে পারে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com