Breaking News

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও ডেটবিহীন ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

Spread the love
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন : সাতক্ষীরা পৌরসভা এলাকায় মেয়াদোত্তীর্ণ, প্যাকেটের গায়ে মেয়াদ না থাকা এবং নোংরা পরিবেশে ওষুধ রাখার দায়ে ‘রাফি মেডিসিন কর্ণার’ নামের একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার( ১৯ মে)  দুপুরে সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ইটাগাছা খানপুর সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ ও আর.এম শাখা) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু।
আদালত সূত্রে জানা যায়, ইটাগাছা খানপুর সড়কের প্রোঃ মোঃ আমজাদ হোসেনের মালিকানাধীন ‘রাফি মেডিসিন কর্ণার’-এ সকল প্রকার অ্যালোপ্যাথিক ওষুধ পাইকারি ও খুচরা বিক্রয় করা হতো। আজ দুপুরে জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেখানে পরিদর্শনে যান ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শনকালে দেখা যায়, ফার্মেসিটিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ও নষ্ট ওষুধ বিক্রির জন্য রাখা হয়েছে। এছাড়া অনেক ওষুধের প্যাকেটের গায়ে মেয়াদের কোনো তারিখ (এক্সপায়ার ডেট) ছিল না এবং অত্যন্ত নোংরা কাগজের ভেতরে অবহেলা ও অপরিচ্ছন্ন পরিবেশে ওষুধগুলো সংরক্ষণ করা হচ্ছিল।
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই অপরাধের হাতেনাতে প্রমাণ মেলায় ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে উক্ত ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু বলেন,”ওষুধের প্যাকেটে মেয়াদের তারিখ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। তার ওপর বিভিন্ন নোংরা কাগজের ভেতরে ওষুধ রাখা হচ্ছিল। এসব অপরাধে আমরা তাকে ৩ হাজার টাকা জরিমানা করেছি। একই সাথে তাকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে, পরবর্তীতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার বিরুদ্ধে নিয়মিত মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জনস্বার্থে এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ওষুধ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের তদারকি ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

Spread the loveনিজস্ব প্রতিনিধিঃ “আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি” এই  স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com