Breaking News

সাতক্ষীরায় মাদরাসাতু আল- ফুরক্বানের বার্ষিক প্রীতি সম্মেলন ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

Spread the love

আবু সাইদ: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক বলেছেন, মাদরাসাতু আল-ফুরক্বান সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার সমন্বয়ে নৈতিকতা, মানবিকতা ও আধুনিক জ্ঞানসম্পন্ন আদর্শ প্রজন্ম গড়ে তোলার একটি মহৎ উদ্যোগ। তিনি বলেন, আমরা চাই, আমাদের সন্তানরা পবিত্র কোরআনের আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করুক। তারা যেন ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, আলেম ও দক্ষ পেশাজীবী হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তাদের মধ্যে যেন নৈতিকতা, মানবিকতা ও আল্লাহভীতি বজায় থাকে। তিনি বলেন, আমি আশা করি, মাদরাসাতু আল- ফুরক্বান শিক্ষার মানোন্নয়ন, হিফজুল কোরআন, সাধারণ শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের সমন্বয়ের মাধ্যমে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে। এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর মানুষ হিসেবে গড়ে উঠবে। পরিশেষে, মাদরাসার শিক্ষক, পরিচালনা পর্ষদ, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে এ মহৎ উদ্যোগ সফল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাই। ২৪ অক্টোবর শনিবার দুপুর ১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বার্ষিক প্রীতি সম্মেলন ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী সভাপতিত্বে ও মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাহমুদুল হাসানের পরিচারনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল

ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও
অভিভাবকেরা। অনুষ্ঠানের হিফযুল কুরআন অ্যাওয়ার্ড, পুরস্কার বিতরণ ও হিফয সম্পন্নকারী
শিক্ষার্থী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ
করা হয়। সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব পাশে রসুলপুরে অবস্থিত
মাদরাসাতু আল- ফুরক্বান হিফযুল কুরআনের পাশাপাশি একাডেমিক শিক্ষার
সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

Spread the loveনিজস্ব প্রতিনিধি : ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com