সাতক্ষীরায় মজুদ জ্বালানি বিক্রি হবে পুরোনো দামে: ডিসির কঠোর নির্দেশ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার সকল ফিলিং স্টেশনে বর্তমানে মজুদ থাকা জ্বালানি তেল পুরোনো নির্ধারিত মূল্যেই বিক্রি করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নতুন দামে জ্বালানি বিক্রি করা যাবে শুধুমাত্র ডিপো থেকে নতুন সরবরাহ আসার পর।

জেলা প্রশাসকের কার্যালয়ের দৈনিক জ্বালানি প্রতিবেদন অনুযায়ী, জেলার ২৯টি ফিলিং স্টেশনে বর্তমানে প্রায় ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল এবং ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুদ রয়েছে।

জেলা প্রশাসক বলেন, সরকার ঘোষিত নতুন জ্বালানি মূল্য রবিবার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হলেও, এই মূল্য কেবলমাত্র নতুন সরবরাহকৃত তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আগে ডিপো থেকে সরবরাহ হয়ে পাম্পে থাকা জ্বালানি অবশ্যই আগের দামেই বিক্রি করতে হবে।

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ফিলিং স্টেশনগুলোতে মজুদ থাকা সব জ্বালানি পুরোনো মূল্যে বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন চালান পাওয়ার পরই কেবল নতুন দামে বিক্রি শুরু করতে হবে।

উল্লেখ্য, সরকার সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। নতুন দরে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com