সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ও কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় কোরেক্স সিরাপসহ প্রায় ৯ লাখ ৪৭ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ এপ্রিল ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

বিজিবি জানায়, ব্যাটালিয়নের আওতাধীন মাদরা ও ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। মাদরা বিওপির দুটি দল সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন ভাদিয়ালী ও সুইচগেইট আমবাগান এলাকা থেকে ৩৬ বোতল ভারতীয় কোরেক্স সিরাপ এবং প্রায় ১ লাখ ১৭ হাজার টাকা মূল্যের মোবাইল চার্জিং পোর্ট জব্দ করে।

এদিকে ভোমরা বিওপির দুটি দল সাতক্ষীরা সদর উপজেলার গেড়াখালি এলাকা থেকে প্রায় ৮ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় চিংড়ির পোনা ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী উদ্ধার করে।

সব মিলিয়ে অভিযানে ৯ লাখ ৪৭ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান,

জব্দ করা মাদকদ্রব্য সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে স্টোরে জমা রাখার প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com