সাতক্ষীরায় পুলিশের অভিযানে দুই আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

Spread the love

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃতরা হলেন,সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের মৃত শুকুর আলী মন্ডলের ছেলে মো. বদরুজ্জামান (৫০) ও আগরদাড়ী ইউনিয়নের নেবাখালী গ্রামের সৈয়দ আলী গাজীর ছেলে মো. শাহাদাত হোসেন (৫৪)। মো. বদরুজ্জামান ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মো. শাহাদাত হোসেন আগরদাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি।

সাতক্ষীরা সদর থানার ওসি মো: মাহমুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা রয়েছে । রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় দুটি নতুন ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরায় সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চালু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com