সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা বিনিময়

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটায়
জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে বাংলাদেশ
জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগ দেওয়া ৫৫ জন নেতা-কর্মীর সাথে
সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন, সাতক্ষীরা জেলা
পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল
ইসলাম হাবিব। মঙ্গলবার বিকালে জেলা পরিষদ কনফারেন্স রুমে এ
শুভেচ্ছা বিনিময় অনুষি।ঠত হয়।
জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব এসময় নবাগত
নেতাকর্মীদের নিজ হাতে ফুলের মালা পরিয়ে তাদেরকে বরণ করে নেন
এবং নবাগত নেতা-কর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
জেলা পরিষদের প্রশাসক হাবিব এসময় নবাগত নেতাকর্মীদের
উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন অগ্রযাত্রায়
আপনাদের স্বাগত জানানো হলো। আশা করি দেশ ও মানুষের কল্যাণে
বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন এবং দেশ ও জাতির
উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে
সততা ও নিষ্ঠার সাথে শ্রমিক দলের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।
তিনি এসময় তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন,
জাতীয়তাবাদী শ্রমিক দল তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক
সামরুল ইসলাম মিলন, শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে শ্রমিকদলে
যোগদানকৃতদের মধ্য্যে ছিলেন, হাবিবুর রহমান, হারুনুর রশিদ,
আবু তাহের, আশরাফ হোসেন, আব্দুল মালেক, আবুল কাসেম,
রফিকুল ইসলামসহ নবাগত ৫৫ জন নেতা-কর্মী।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com