Breaking News

সাতক্ষীরায় অধিকার’র নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরায় নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন, আইনি অধিকার প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী মানবাধিকার নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয়ে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের আল বারাকা পিজ্জা মিলানের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।অধিকার-এর সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর সাংবাদিক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী শাহ জাহান আলীর সঞ্চালনায় সভায় সীমান্তে বিএসএফ কর্তৃক গুলিবিদ্ধ ভুক্তভোগী, বিভিন্ন সময়ে গুম ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও শিক্ষক, অ্যাডভোকেট, জেলায় কর্মরত মানবাধিকার কর্মী ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা বিগত সময়ে ঘটে যাওয়া নির্যাতন, হয়রানি এবং বর্তমান মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।সভাপতির বক্তব্যে মুজাহিদুল ইসলাম বলেন, “মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা একটি সভ্য সমাজের প্রধান দায়িত্ব। সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে আহত কিংবা বিভিন্ন সময়ে গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলো আজও ন্যায়বিচার ও পুনর্বাসনের অপেক্ষায় রয়েছে। ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে এবং তাদের আইনি অধিকার প্রতিষ্ঠায় আমাদের এই মানবাধিকার নেটওয়ার্ক আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।”সঞ্চালক শাহ জাহান আলী তার বক্তব্যে বলেন, “তৃণমূল পর্যায়ে মানবাধিকার কর্মী, সাংবাদিক ও ভুক্তভোগীদের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই নির্যাতনের শিকার মানুষগুলোর কণ্ঠস্বর নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং নিয়মিত ফলোআপ কার্যক্রম পরিচালনার বিষয়ে একমত পোষণ করেন। পরিশেষে, ভুক্তভোগীদের অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

About dainiksatkhira24

Check Also

দুর্নীতির বিরুদ্ধে শক্ত কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছে এনপিবি নিউজ

Spread the loveনিজস্ব প্রতিনিধি:সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে পথচলার প্রথম বছর পূর্ণ করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com