Breaking News

সাতক্ষীরায় ৩টি ইউনিয়নের কৃষকদের সমন্বয়ে কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ কৃষি মেলা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে সুশীলনের বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর সাতক্ষীরার কারিগরি সহযোগিতায় সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আইজিএ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।

আইজিএ মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরহাদ জামিল, অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ধুলিহর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনিসুর রহমান, কোমরপুর যুব সংঘের সভাপতি মো. ফয়জুল্লাহ, প্রকল্পের প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস, এসিএফর সিনিয়র প্রজেক্ট অফিসার সালমান হক শুভ ও কোমরপুর যুব সংঘের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান প্রমুখ।

ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ি ইউনিয়নের কৃষকদের নিয়ে কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ মেলায় কৃষকের নিজস্ব জমিতে সুশীলনের সার্বিক সহযোগিতায় জলবদ্ধতা নিরসনে বসত ঘরের ভিটা উঁচু করে জৈব সার ব্যবহার করে কেমিক্যাল মুক্ত উৎপাদিত বিভিন্ন প্রজাতির কৃষি পণ্য শাকসবজি ও হাঁস-মুরগি, মাছ, মাংস, ছাগলসহ বিভিন্ন ধরনের রকমারি পণ্য মেলার স্টলে স্থান পেয়েছে। সুশীলনের এ সি এফ এর অর্থায়নে কৃষকের বাড়ির আঙিনায় জলবায়ু সহিষ্ণু জৈব সার ব্যবহার করে কেমিক্যাল মুক্ত কৃষি, মৎস্য, গবাদি পশু পালনে উৎসাহ প্রদানে প্রায় পাঁচ শতাধিক কৃষককে বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠনের মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছে। এসিএফর অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে। আইজিএ কৃষি মেলা চলাকালীন সময়ে সুশীলন ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মূনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মেলাকে ঘিরে এলাকার কৃষক কৃষাণী ও দর্শনার্থীদের ব্যাপক লোকসমাগম লক্ষ্য করা গেছে। এ সময় সুশীলন, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তিনটি ইউনিয়নের কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com