Breaking News

সাতক্ষীরায় স্কুল ও কলেজে সড়কে সচেতনতার প্রচারণা

Spread the love

শেখ আমিনুর হোসেন: জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী স্কুল, কলেজ ও মাদ্রাসায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা প্রচারণা চালাচ্ছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি ও কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা ও সরকারি কলেজে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা অনুষ্ঠিত হয়।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী শিক্ষার্থীদের সচেতনতার অংশ বিশেষ মঙ্গলবার (১৮ নভেম্বর ‘২৫) সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের অদূরে সাতক্ষীরা আলীয়া কামিল মাদ্রাসায় ও সরকারি কলেজে সাড়ে ১১ টায় ছাত্র-ছাত্রীদের নিয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রচারণা সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক ও উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন।

প্রচারণা সভায় বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনার রোধকল্পে পথে চলাচলের উপর ও ট্রাফিক সাইনসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। প্রচারণা সভা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com