Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে তের লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা তের লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।সোমবার দিনভর জেলার পদ্মশাখরা, ভোমরা, গাজিপুর, ঘোনা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা থেকে এসব মালামাল আটক করা হয়। সোমবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাপুর হক । তিনি জানান,

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা থেকে ২,৩৪,৫০০ টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি,ভোমরা থেকে ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ,গাজীপুর থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ,ঘোনা থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,বৈকারী থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ,তলুইগাছা থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,
কাকডাঙ্গা থেকে ৩,৫২,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি,ঝাউডাঙ্গা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,মাদরা থেকে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,হিজলদী থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

 

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য তের লক্ষ একুশ হাজার পাঁচশত টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com