সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান পরিচালনা করে ১০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার দিনভর জেলার তলু্ইগাছা, বৈকারী, ভোমরা, কুশখালী, হিজলদী, মাদরা ও কাকডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয় । তবে এসময় কাইকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি। রোববার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুর হক ।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা এলাকা থেকে ১০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট ,তলুইগাছা থেকে ২লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,
বৈকারী থেকে ৭০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ভোমরা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,কুশখালী থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, হিজলদী থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কাকডাঙ্গা থেকে ৩ লক্ষ ৫০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য সাতলক্ষ পচাশি হাজার টাকা । জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

 

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com