সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় পন্য জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা ও কলারোয় সীমান্ত থেকে সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় পন্য জব্দ করেছে বিজিবির। বৃহস্পতিবার সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পদ্মশাখরা, গাজিপুর, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয় ।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপি’র আভিযানে পদ্মশাখরা মাঠ হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। গাজিপুর বিওপির আভিযানে বোস্তানের ঘের হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

কুশখালি বিওপির আভিযানে চেয়ারম্যানের বটতলা হতে ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় সাবান আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে কামারবাড়ি হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে গেরাখালি হতে ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করা হয়।

ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানে ঝাউডাঙ্গা চেকপোষ্ট হতে ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় সাইকেল আটক করে। মাদরা বিওপির আভিযানে ভাদিয়ালী হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির আভিযানে কাদপুর নামক স্থান হতে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক জানান, আটক পন্যের সর্বমোট মূল্য ৫ লাখ ৫৯ হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com