সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ লাখ টাকার মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ বোতল ভারতীয় মদসহ প্রায় এক লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার দিনভর জেলার মাদরা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় ।বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপি এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর মেশিন পোস্ট নামক স্থান হতে ৮১,১০০/-টাকা মূল্যের ভারতীয় মদ ও ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান, আটকৃত মালামালের মূল্য একাশি হাজার একশত টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com