Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে পাঁচ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

Spread the love

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার দিনভর জেলার পদ্মশাখরা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় ।বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক । তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-০২ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ৩৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৫/৭ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন গাজীপুর নামক স্থান হতে ৩৫,০০০/-টাকা মূল্যের ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ২,৮০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ১০ ও ১১ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দাপোষ্ট ও শ্বশানঘাট নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৭/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।

তিনি আরো জানান, আটকৃত মালামালের মূল্য পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com