Breaking News

সাতক্ষীরায় ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ

Spread the love

মো. মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরা সদরে বিএনপির মোটরসাইকেল শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতিসহ দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন,  সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান (১৯) এবং ছাত্রলীগের সদস্য মোঃ মিন্টু (১৮)। মেহেদী হাসান ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে এবং মিন্টু একই এলাকার আমবীরের ছেলে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আলিপুর এলাকায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি মোটরসাইকেল শোডাউন চলছিল। শোডাউনটি ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে সেখান থেকে শোডাউন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে শোডাউনে থাকা নেতাকর্মীরা ধাওয়া দিয়ে হাতে ইটপাটকেলসহ মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন। পরবর্তীতে তাদের আলিপুর পুরাতন বাজারখোলা এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সাতক্ষীরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক করে দুজনকে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল শোডাউনে বাধা দেওয়ার মতো কোনো বিষয় এখানে ঘটেনি। মূলত আটককৃতরা থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। পুলিশ আগে থেকেই তাদের গ্রেপ্তারের জন্য এলাকায় নজরদারি রেখেছিল এবং স্থানীয়দের সহযোগিতা চেয়েছিল। স্থানীয়রা তাদের অবস্থান শনাক্ত করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

Spread the loveনিজস্ব প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com