সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

Spread the love

মো. মোকাররাম বিল্লাহ ইমন: এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’ (এসবিজিএন)-এর সদস্যদের দিনব্যাপী ব্যবসায়ী উদ্যোক্তা উন্নয়ন রিফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩ আগস্ট) সকালে সাতক্ষীরা উন্নয়ন সংগঠন ‘স্বদেশ’-এর প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। দাতা সংস্থা একশনএইড-এর সহায়তায় এবং স্বদেশ-এর বাস্তবায়নে আয়োজিত এ প্রশিক্ষণে ২০ জন এসিড সারভাইভর অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন দেবজ্যোতি ঘোষ।প্রশিক্ষণে অংশ নেওয়া সারভাইভররা হাঁস-মুরগি পালন, মাছ চাষ, গবাদি পশু পালন, কবুতর পালন এবং সবজি চাষসহ বিভিন্ন ক্ষুদ্র ট্রেডে যুক্ত থেকে সফলতার কথা তুলে ধরেন। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে বারবার ক্ষতির মুখে পড়ে ব্যবসা চালু রাখতে হিমশিম খেতে হচ্ছে জানিয়ে তারা সরকারি ও বেসরকারি সংস্থার কাছে পুঁজি সহায়তার দাবি জানান।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, ২০০৪ সাল থেকে স্বদেশ ও একশনএইড যৌথভাবে সাতক্ষীরার এসিড সারভাইভরদের চিকিৎসা, আইনি সহায়তা এবং পুনর্বাসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলায় মোট ১৬৫ জন এসিড আক্রান্ত ব্যক্তি রয়েছেন, যার মধ্যে ৮০ জন বর্তমানে ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’-এর সক্রিয় সদস্য হিসেবে যুক্ত আছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com