Breaking News

“সাংবাদিকদের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন”

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
খুলনার সিনিয়র সাংবাদিক ওহেদুজ্জামান বুলুর রহস্যজনক মৃত্যু রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিতত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি মমিনুর রহমান, সাংবাদিক আমিনুর রহমান, রিজাউল ইসলাম বাবলু, নাজমুল আলম মুন্না, এস এম বিপ্লব হোসেনসহ অন্যরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবিসি’র সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।

এসময় বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে সাংবাদিকদের নিরাপত্তা ছিল না। গণঅভ্যুত্থানের পর সাংবাদিকরা আশা করেছিল পরিবর্তন হবে। সাংবাদিকরা নিরাপত্তা, দেশের মানুষ নিরাপত্তা পাবে। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। নদীতে সিনিয়র সাংবাদিকদের লাশ পাওয়া যাচ্ছে। এসব ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে বক্তারা বলেন, আত্মহত্যার প্রচার দিয়ে সাংবাদিক হত্যা ভিন্নখাতে প্রবাহিত করা হচ্ছে। বিশেষ করে খুলনায় ওয়াহিদুজ্জামান বুলুর মৃত্যু ঘটনায় অধিকতর তদন্ত পূর্বক রহস্য উন্মোচন করার দাবি জানান বক্তারা।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com