Breaking News

সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত জামায়াতের শৃঙ্খলা-সততা : প্রেস সচিব

Spread the love

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে; যা সব দলের অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে জামায়াত আমিরকে নিয়ে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। স্ট্যাটাসে তিনি জামায়াত আমিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।তিনি লেখেন, হার্ট সার্জারির পর বিশেষ করে শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং সালাত ও দোয়ায় তার জন্য প্রার্থনা করছি।

স্ট্যাটাসে শফিকুল আলম আরও বলেন,অনিশ্চয়তায় ভরা এক সময়ে তার (শফিকুর রহমান) শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশগ্রহণের মানসিকতা বিশেষভাবে চোখে পড়ার মতো। তার নেতৃত্বে জামায়াতের ভেতরে শৃঙ্খলা ও সততার যে সুনাম গড়ে উঠেছে, তা সব রাজনৈতিক দলের জন্যই অনুসরণযোগ্য উদাহরণ।
সবশেষ তিনি লেখেন, তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন- এই প্রার্থনাই করছি। তার জন্য শান্তি ও মানসিক শক্তি কামনা করছি। ইনশাআল্লাহ।

About dainiksatkhira24

Check Also

মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ ইসলাম

Spread the loveডেস্ক রিপোর্ট: দেশে জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নে প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com