শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগলও সেলাই মেশিন

Spread the love

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে জীবিকা সহায়তা প্রদান করেছে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশন।শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে দুই ইউনিয়নের মোট ৩০টি দরিদ্র পরিবারের মাঝে জীবিকা সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে ১৫টি পরিবারকে দুটি করে ছাগল এবং ১৫টি পরিবারকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।ফাউন্ডেশন সূত্রে জানা যায়, উপকূলীয় এলাকার দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে এককালীন সহায়তার মধ্যে সীমাবদ্ধ না রেখে আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ছাগল পালন ও সেলাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নিয়মিত আয়ের সুযোগ পাবে বলে আশা করছে ফাউন্ডেশন।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। এ সময় তিনি উদ্যোগটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্য শারাফাতুর রহমান।ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় জনপদের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ দরিদ্র পরিবারগুলোর জন্য শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদে আয়ের সুযোগ সৃষ্টি করবে। ফলে পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে বলে তারা আশা করছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com