Breaking News

মাস ব্যাপি চিকিৎসাসেবার উদ্বোধন করলেন সাতক্ষীরা জামায়াত আমীর

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা শহরের মুনজিতপুরে ‘নওশাদ-জোহরা-এরশাদ-হাফিজা’ মেমোরিয়াল ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন একাডেমি মসজিদ রোডে অবস্থিত এ সেবাকেন্দ্রের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।এসময় অন্যান্যের মধ্যে ডঃ কিরণ কান্তি রায়, সাবেক নির্বাচন
অফিসার আব্দুর রশিদ, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম ইয়াছিন আলী তরফদার,মাওলানা মোস্তাফিজুর রহমান স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক সমবায় কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলামের ব্যবস্থাপনায় আয়োজন
করা হয় এ সেবা কেন্দ্র। উদ্বোধন উপলক্ষে ৯ অক্টোবর থেকে পরবর্তী এক মাস রোগীদের
বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ে চিকিৎসকের কোনো ফি নেওয়া হবে না।
সেবাকেন্দ্রটিতে মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, শিশু,বাত-ব্যথা, নিউরোলজি, চর্ম ও যৌনরোগ, গাইনি ও প্রসূতি
এবং দন্তচিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসাসেবা দেওয়ারব্যবস্থা রয়েছে।চিকিৎসকদের মধ্যে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজহাসপাতালের চিকিৎসক ডা. মুসান্না গালিব, ডা. বুবাইয়াত করিম রিমকি, ডা. মো. মনিরুজ্জামান ও ডা.তামান্না। তাঁরা নিজ নিজ বিশেষায়িত ক্ষেত্রে
চিকিৎসাসেবা দিয়ে থাকেন।উদ্বোধনী দিনে কয়েকশ রোগী ও সেবাপ্রত্যাশী উপস্থিত
ছিলেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে রোগীদের অনেকেসন্তোষ প্রকাশ করেন।উদ্যোক্তাদের এ উদ্যোগে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন
আয়ের রোগীরা চিকিৎসকের ফি ছাড়াই চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় মুসলিম এইডের অ্যাডভোকেসি নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা অনুষ্ঠিত

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ৮ম শ্রেনীতে কালীনসময়ে বিয়ে হয় মর্জিনা খাতুনের। অভাব অনাটনের সংসার তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com