Breaking News

মন্দিরে গিয়ে যৌন হেনস্থার শিকার অভিনেত্রী

Spread the love

বিনোদন ডেস্ক: ট্রেনে-বাসে বা রাস্তা ঘাটে যৌন হেনস্থার অভিজ্ঞতা প্রায় প্রত্যেক নারীরই রয়েছে। কিন্তু অদিতি রাও হায়দারি মন্দিরের মধ্যে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। তখন অদিতির বয়স মাত্র ১৫। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের অতি পরিচিত মুখ অদিতি। মার্জিত ভাবমূর্তির জন্য তার অনুরাগীর সংখ্যাও অনেক। তাই বর্তমানে বলিউডে তার ভিত বেশ শক্ত। কিন্তু একটা সময়ে চার পাশে কোনও নিরাপত্তারক্ষী থাকত না। আর পাঁচজন সাধারণ নারীর মতোই ছিল তার যাতায়াত। তাই রাস্তাঘাটে আপত্তিকর ইঙ্গিতের অভিজ্ঞতা তারও হয়েছে। কিন্তু মন্দিরের মতো স্থানে যৌন হেনস্থার ঘটনা আজও তাড়া করে বেড়ায় অদিতিকে।কেরালার এক মন্দিরে গিয়েছিলেন অদিতি। সেই মন্দিরে একটি নিয়ম ছিল। শাড়ি পরেই মহিলারা প্রবেশ করতে পারবেন সেখানে। অদিতি বলেন, ‘আমার তখন মাত্র ১৫ বছর বয়স। কেরালার একটি মন্দিরে গিয়েছিলাম। আমরা সবাই শাড়ি পরে মন্দিরে পূজা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম।মন্দিরের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অদিতি। তার কথায়, ‘হঠাৎ মনে হল কেউ আমার পেটে হাত দিচ্ছে। পর পর তিন, চারবার সেই স্পর্শ অনুভব করলাম।’হেনস্থাকারীকে সেই দিন কী ভাবে শায়েস্তা করেছিলেন, তা-ও জানান অভিনেত্রী। অদিতির কথায়, ‘আমি সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকাই এবং লোকটার হাত চেপে ধরি। তার পরে ওর গালে কষিয়ে চড় মারি। লোকটা ভয় পেয়ে বলতে শুরু করে, ‘কী করেছি আমি!’ লোকটাকে সেই দিন এমন শিক্ষা দিয়েছিলাম, ওর সারা জীবন মনে থাকবে।অদিতি রাও হায়দারিকে শেষবার দেখা গেছে সঞ্জয় লীলা বানসালীর ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’-তে। সেই সিরিজে তার অভিনীত ‘বিব্বোজান’ চরিত্রটি নজর কেড়েছিল দর্শকদের।

 

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com