ভোমরা স্থল বন্দরের বিনিময় সভা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল করতে ও রাজস্ব আদায়ের লক্ষমাত্রা অর্জনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে ভোমরা কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয় ।ভোমরা কাস্টমস হাউজের কমিশনার মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আমদানি রপ্তানি বাণিজ্যে বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী নেতৃবৃন্দ । কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মিনহাজুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা চেম্বার ও কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ভোমরা স্থল বন্দর আমদানী ও রপ্তানীকারক এসোশিয়ানের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রচার সম্পাদক মোঃ আনারুল ইসলাম, ভোমরা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক আবু মুসা । মাতবিনিময় সভায় কাস্টমস হাউজের সহকারী কমিশনার মোস্তফা কামাল, কর্তব্যরত রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

এ সময় ভোমরা কাস্টমসের অতিরিক্ত কমিশনার মুশফিকুর রহমান ভোমরা বন্দরের আমদানি ও রপ্তানি বাণিজ্যে গতিশীল ও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com