Breaking News

দৈনিক মানবকণ্ঠের ১৫ বছর পূর্তিতে সাতক্ষীরা জেলা প্রতিনিধিকে ছাত্রশিবিরের ফুলেল শুভেচ্ছা

Spread the love

মাসুদ রানা:জাতীয় ‘দৈনিক মানবকণ্ঠ’ পত্রিকার ১৫ বছর পূর্তি উপলক্ষে পত্রিকাটির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাংবাদিক মুজাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
‎২৫ অক্টোবর (রবিবার ) বেলা ১১:৩০ মিনিটে সাতক্ষীরা প্রেস ক্লাব কনফারেন্স রুমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।‎​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরূ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান দৈনিক মানবকন্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক মুজাহিদুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন এবং স্বাগত জানান।
‎
‎​এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা, এইচআরডি সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহকারী সমাজসেবা সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি জিয়াউর রহমান ফাহিমসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
‎
‎মেহেদী হাসান বলেন,দৈনিক মানবকণ্ঠ বিগত ১৫ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসিকতার সাথে সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনগুলোতেও পত্রিকাটি দেশের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের পক্ষে আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে। এছাড়া তিনি দৈনিক মানবকণ্ঠের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

About dainiksatkhira24

Check Also

খুলনায় বিভাগীয় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

Spread the loveনিজস্ব প্রতিনিধি :খুলনায় বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com