Breaking News

দেবহাটায় বাল্য বিবাহ,ইভটিজিং, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা মূলক সভা

Spread the love

মোমিনুর রহমান:দেবহাটা উপজেলার পারুলিয়ায় ভূমি মেলা উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং একই স্থানে দুপুরে বাল্য বিবাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ইভটিজিং ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে সোমবার সকাল ১০ টায় পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয়ে ভূমি মেলা ২০২৫ ও দুপুর ১২ টায় বাল্য বিবাহ, ইভটিজিং ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, পারুলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুরাইয়া পারভীন, নাজির নূরুল আমিন খান প্রমুখ। সভায় প্রধান অতিথি দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, শিক্ষার্থীদের মাঝে ভূমি সেবার সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এবং পরের অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বাল্য বিবাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ইভটিজিং ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা করেন। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

দেবহাটাসহ বিভিন্ন থানার ৯ মামলার আসামি রিপন গ্রেফতার, জনমনে স্বস্তি

Spread the love নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহুল আলোচিত অস্ত্রবাজ রিপন হোসেন (৩২) ওরফে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com