Breaking News

টম ক্রুজের সঙ্গে রাত কাটানোর ইচ্ছে আমিশার

Spread the love

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছোটবেলা থেকে হলিউড তারকা টম ক্রুজের ভক্ত পঞ্চাশের এই অভিনেত্রী। তবে সুযোগ পেলে এক রাত তার সঙ্গে কাটাতে আপত্তি নেই আমিশার বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী। আমিশা জানান, স্কুলজীবন থেকেই টম ক্রুজকে পছন্দ করেন তিনি। নিজের ঘরে টমের পোস্টার লাগিয়ে রাখতেন, পেন্সিল বাক্সে রাখতেন তার ছবি।আমিশা বলেন, ‘আমি ছোটবেলা থেকে তার অনুরাগী। তার জন্য যা বলবেন করে দেব। এক রাতের জন্য তার সঙ্গ পেলেও আপত্তি নেই।’এখনও অবিবাহিত আমিশা। জীবনে অনেক প্রেমপ্রস্তাব পেলেও বিয়ের শর্ত হিসেবে কাজ ছেড়ে দিতে হবে— এমন প্রস্তাব তিনি গ্রহণ করেননি। এ নিয়ে আমিশা বলেন, ‘যারা সত্যি ভালোবাসবে, তারা কাজেও উৎসাহ দেবে।’২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আমিশার। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘গাদার টু’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন তিনি।

About dainiksatkhira24

Check Also

‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

Spread the love বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। এই প্রজন্মের আলোচিত একজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com