Breaking News

জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরায় ম্যারাথন ও শ্রদ্ধানুষ্ঠান

Spread the love

রঘুনাথ খাঁ:

ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ম্যারাথন দৌড়টি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খুলনা রোড মোড়, নারিকেলতলার মোড় হয়ে জেলা স্টেডিয়াম সংলগ্ন টেনিস গ্রাউন্ডে শেষ হয়। পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয় ।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতে আমীর শহিদুল ইসলাম মুকুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসাইন, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন সাদী, মুখপাত্র মোহিনী তাবাসসুম, শহিদ আসিফ হাসানের ভাই রাকিব হাসান প্রমুখ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com