জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন

Spread the love

নিজস্ব প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত এ কমিটিতে হাসিবুল হাসান রুমন সভাপতি এবং বখতিয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমিটিটি আগামী ১ বছরের জন্য কার্যকর থাকবে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (২১ ডিসেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেইজে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটিতে নাজিফা নিশাত নুহা সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া আল-আমিন ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুজাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com