ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদকে পাটকেলঘাটায় সংবর্ধনা

Spread the love

শেখ আলামিন হোসেন:সম্প্রতি ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃতী সন্তান গাজী মামুনূর রশীদ। তাঁর আগমন উপলক্ষে শনিবার সকালে  পাটকেলঘাটায় ও তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও পথসভার আয়োজন করা হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা গাজী মামুনূর রশীদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পথসভায় তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট মারুফ হোসেন, খালিশখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো, রিপন মোল্লা, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শিমুল হোসেন, হারুন-অর-রশীদ কলেজ ছাত্রদলের সভাপতি মো. মিরাজ হোসেন এবং ধানদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুজ্জামান তৌহিদসহ তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

গাজী মামুনূর রশীদের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আনিছুর রহমান বাবু, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ সম্পাদক মোঃ আমিনুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ।

পথসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা নবনির্বাচিত সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এ সময় গাজী মামুনূর রশীদ বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। তালা-কলারোয়ার উন্নয়নে জননেতা হাবিবুল ইসলাম হাবিব ভাইকে সহযোগিতা করতে হবে।”

তিনি তাঁর বক্তব্যে ছাত্রদল ও দলের জন্য অবদান রাখা প্রয়াত নেতৃবৃন্দকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষভাবে বিএনপি নেতা এ বি এম আলতাফ হোসেন এবং যুবদল নেতা মো. বদরুজ্জামানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

সবশেষে সংবর্ধনা ও পথসভায় উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান গাজী মামুনূর রশীদ।

About dainiksatkhira24

Check Also

পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা

Spread the loveপাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com